২২৫
বাংলাদেশের ক্রিকেটে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে’গুরু মানেন অনেকে। আর দেশের সেরা কোচও মনে করা হয় তাকে। দেশের ঘরোয়া ক্রিকেট, একাডেমি,বিপিএল,ডিপিএলে নিয়মিত কোচিং করানো সালাউদ্দিন দেশের ক্রিকেটার গড়ার কারিগর। আর তারই ঘরে জন্মেছে ক্রিকেটের বিরল এক প্রতিভা বাঁ-হাতি লেগ স্পিনার। যেটাকে চায়নাম্যানও বলা হয়।
কোচ সালাউদ্দিনের ছেলের নাম নুহায়েল সানদিদ। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে তার। সেটাও আবার বাবার দলের বিপক্ষে। তবে বাবা-ছেলে মুখোমুখি হলেও ছেলের মাথায় প্রিমিয়ার লিগ অভিষেকের ক্যাপ তুলে দিয়েছেন সালাউদ্দিনই।