২৯১
ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে গুড়িয়ে দিয়ে শিরোপার পথে এগিয়ে গেল ঢাকা আবাহনী।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালকে ১০ উইকেটে হারায় ঢাকা আবাহনী। এ জয়ের ফলে টানা ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে শিরোপা প্রত্যাশীরা।
এদিন মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর পেসার শরিফুলের বোলিং তাণ্ডবে ২২.৪ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। শরিফুল ৭ ওভারে ৩৫ রানে একাই চার উইকেট তুলে দেন। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ঢাকা আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের দারুন ব্যাটিংয়ে ১০.২ ওভারে ৯১ রান তুলে নেয় তারা। নাঈম ৫৩ ও বিজয় ৩৭ রান করেন।