Home » তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে দেশজুড়ে চাষিদের উদ্বেগ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে দেশজুড়ে চাষিদের উদ্বেগ

by নিউজ ডেস্ক
A+A-
Reset

প্রস্তাবিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশের কিছু ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সারাদেশের তামাক চাষিরা। তাদের মতে, অধ্যাদেশের খসড়ায় থাকা কয়েকটি প্রস্তাব বাস্তবায়ন হলে তামাক খাতের সঙ্গে সরাসরি যুক্ত দেড় লাখের বেশি কৃষকের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তামাক চাষিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নিতে হবে সরকারকে।

কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, ঝিনাইদহ, টাঙ্গাইল, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামের চাষিদের আলাদা আলাদা বিবৃতিতে একথা বলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, গত ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ ১১ হাজার একর জমিতে তামাক চাষ হয়। উৎপাদনের পরিমাণ ছিল ৯৭ হাজার ৮১৪ টন। এর মধ্যে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, নীলফামারী, মানিকগঞ্জ, বান্দরবান, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লালমনিরহাট ও রাঙ্গামাটি জেলায়।

জেলার বিভিন্ন তামাক চাষিদের আলাদা যৌথ বিবৃতিতে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ে গত বছরের ডিসেম্বর মাসে উচ্চ পর্যায়ের উপদেষ্টা কমিটি অংশীজন সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত কোনো জেলার তামাক চাষিদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। অথচ তামাক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বিপুল সংখ্যক কৃষক তামাক চাষের ওপর নির্ভর করে তাদের পরিবার, শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহ করেন। তামাক চাষ শুধু একটি ফসল নয়, এটি বিভিন্ন অঞ্চলের গ্রামীণ অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি জীবিকার ব্যবস্থা।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00