অভিনেতা জয় চৌধুরীর সাথে নিজের গোপন সম্পর্ক নিয়ে কথা বলে ছোট-বড় সকল সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার সেই বিষয়ে ক্ষোভ ঝাড়লেন তিনি।
১৫ এপ্রিল রাতে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি পোস্টে মাহি লেখেন, ‘আমি খুব অবাক নামিদামী পত্রিকারও আজব আজব হেডলাইন দেখে। খুব বিরক্ত, রাগান্বিত। জাস্ট কিছু রিচ বাড়ানোর জন্য আপনাদের এমন টেকনিক আমাকে বিব্রত করতেসে। সবাই তো নিউজ পড়ে না, জাস্ট হেডলাইন দেখেই জাজ করে ফেলে। এই অশান্তি আর ভাল্লাগে না। উফফ!’
মূলত একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়ে মাহি বলেছিলেন, ‘জয়ের সাথে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে। সেই কথায় সম্মতি জানিয়ে জয় নিজেও বলেছিলেন, ‘গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সাথে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।‘
এরপর থেকেই শিরোনামে উঠে আসে মাহি-জয়ের ‘গোপন সম্পর্ক’।