Home » এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কম

by নিউজ ডেস্ক
A+A-
Reset

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ।

এবার মোট ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১,৮২,১২৯ জন। ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ৪৩ হাজারের মতো।

গত ১০ এপ্রিল শুরু হওয়া পরীক্ষায় অংশ নেয় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী উভয়ই ছিল।

ফলাফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়েই ফল জানা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকায় ফল প্রকাশ করা হবে না।

ফল পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ জুলাই এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে এই আবেদন করা যাবে, যার বিস্তারিত শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এবার ফলাফল প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মূল্যায়ন পদ্ধতিতে কোনো পরিবর্তন ঘটেছে কি না।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00