Home » মন্ত্রণালয় ঘেরাও করার পরামর্শ দিলেন ফারুকী

মন্ত্রণালয় ঘেরাও করার পরামর্শ দিলেন ফারুকী

by নিউজ ডেস্ক
A+A-
Reset

বাংলাদেশ ফিল্ম অ্যাসোসিয়েশনের কাছে আমার অনুরোধ, ‘আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন। আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই’।

গত ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫’ এ এমনটাই বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সম্মেলনে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্র কর্মী, অভিনয় শিল্পীসহ চলচ্চিত্রের সাথে জড়িত সকল অংশীজন।

সম্মেলনে বিশেষভাবে চলচ্চিত্র সংস্কারে স্বতন্ত্র চলচ্চিত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়। চলচ্চিত্রকে দেশের অন্যতম অর্থনৈতিক খাত ঘোষণা করা, চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং বিগত সরকারের সময়ে অনুমোদিত চলচ্চিত্রের পথে বাধা প্রদানকারী আইনসমূহ বাতিলসহ মোট ১৮টি প্রস্তাবনা পেশ করেন বিএফএসএ সংগঠনটি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপদেষ্টা আরও বলেন,‘ সংস্কৃতি মন্ত্রণালয় চলচ্চিত্র সংস্কারে এখনও ব্যর্থ। যখন আমি শুধু একজন নির্মাতা ছিলাম, তখন আমিও সরকারকে দোষারোপ করতাম; তবে সরকারের অন্তর্ভুক্ত হয়ে রিয়েলাইজ করেছি যে প্রতিনিয়ত নানা বাধার সম্মুখীন হতে হয়। উপদেষ্টা হওয়ার পরও আমার ধারণা নেই যে, আমাদের দেশে কতোজন ক্রু আছে। আমিও বিশ্বাস করি, চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিৎ। স্টেকহোল্ডারদের একটি নীলনকশা তৈরি করা উচিৎ, যার তত্ত্বাবধানে একটি কর্মশালার ব্যবস্থা করা হবে; যা আমাদের চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ হবে। তো, বাংলাদেশ ফিল্ম অ্যাসোসিয়েশনের কাছে আমার অনুরোধ যে, আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন। আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00