পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রধান কার্যালয়ে মেডিকেল অফিসার (রিটেইনার) পদে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: মেডিকেল অফিসার (রিটেইনার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন ও বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বয়স: ২০২৩ সালের ৪ অক্টোবর সর্বোচ্চ ৬০ বছর।
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: আরপিজিসিএল ভবন, নিউ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।
বেতন: সাকল্যে মাসিক সম্মানী ৫০,০০০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কুরিয়ার/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য আরপিজিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর ২০২৩।