Home » বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

by নিজেস্ব প্রতিবেদক
A+A-
Reset

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

 

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

 

২. পদের নাম: অ্যাস্টিমেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

 

আবেদন যেভাবে: নিজ হাতে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের তিন কপি সত্যায়িত ছবিসহ আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর পাঠাতে হবে। ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন) আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম বিকেএসপির ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০২৩।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00