Home » একটি চ্যাম্পিয়নস লিগ জয় আহামরি কিছু নয়: গার্দিওলা

একটি চ্যাম্পিয়নস লিগ জয় আহামরি কিছু নয়: গার্দিওলা

by নিউজ ডেস্ক
A+A-
Reset

গত মৌসুমে প্রিমিয়ার লিগ এবং এফ এ কাপ জেতার পর মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয় করেছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে সবচেয়ে আরাধ্য শিরোপাটি ঘরে তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

আজ সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে ইতিহাদের মাঠে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামছে সিটিজেনরা। তাঁদের সামনে টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে লিভারপুল ও নটিংহাম ফরেস্টের পাশে বসার সুযোগ আছে।

এই টুর্নামেন্ট জিততে অনেক টাকা খরচ করতে হয়েছে সিটিকে। নিজেদের স্কোয়াড দামি দামি খেলোয়াড় দিয়ে সাজিয়েছে তাঁরা। তবে সংবাদ সম্মেলনে এ নিয়ে জানতে চাওয়া হলে উত্তরটা অনেকটা অবহেলার সুরেই দিলেন গার্দিওলা। তার মতে একটিমাত্র চ্যাম্পিয়নস লিগ জেতা খুব বিশেষ কিছু নয়। 

গার্দিওলা বলেছেন, ‘এবারেরটা অনেকটাই সহজ হবে। প্রথমটা জেতা সবচেয়ে কঠিন। ‘ এটি নিয়ে গার্দিওলা যুক্তি দিয়েছেন, ‘আমাদের ক্লাবের জন্য চ্যাম্পিয়নস লিগ জয় অবিশ্বাস্য। কিন্তু এটাও ভাবতে হবে, কতগুলো দল একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে? অনেক। তাই একবার চ্যাম্পিয়ন হয়ে আমরা এমন আহামরি কিছু করিনি। তবে এটা সত্য যে আমরা খুবই গর্বিত।’

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00