৮৯
চীনের হাংঝুতে এশিয়ান গেমসের এবারের আসরে ফুটবল দিয়ে নিজেদের যাত্রা শুরু করলো বাংলাদেশ। তবে সূচনাটা একেবারেই ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। আত্মঘাতী গোলে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে।
৬৭ মিনিটে প্রতিপক্ষের ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন বাংলাদেশের মুরাদ হাসান। এরপর ম্যাচের ৭৫ মিনিটে লালকার্ড পেয়ে প্রতিপক্ষ মায়ানমার ১০ জনের দলে পরিণত হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি হাভিয়ের ক্যাবরেরার ছেলেরা। ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলেও ম্যাচে আর ফেরা হয়নি তাঁদের।
দ্বিতীয় ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।