Home » মেয়েদের আইএসএলে বাংলাদেশের আঁখি-সানজিদা!

মেয়েদের আইএসএলে বাংলাদেশের আঁখি-সানজিদা!

by নিউজ ডেস্ক
A+A-
Reset

আগামী নভেম্বরে শুরু হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য দল নিয়ে গড়া ইন্ডিয়ান ওমেন্স লিগ। নারীদের আইএসএলখ্যাত এই লিগে আঁখি-সানজিদাদের খেলাতে চায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল। এবার বড় দল গড়ার উদ্যোগ নিয়েছে তাঁরা। নতুন স্পন্সর পাওয়া ‘ইমামি’ ইস্ট বেঙ্গল ক্লাব বাংলাদেশের একাধিক ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা করেছে।

এই বিষয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের নারী ফুটবল কর্মকর্তা ইন্দ্রানী সরকার বলেছেন, ‘একটা খেলা শুরু হয়ে যাবে অক্টোবরে। আর ইন্ডিয়ান ওমেন্স লিগ শুরু হবে নভেম্বরে। সেটি বাংলাদেশের ফুটবলাররা খেলতে পারবেন। আমরা বাংলাদেশের ফুটবলারদের নিতে চাই। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে ওরা যদি খেলতে পারে, আমরাও খুশি হব। সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ভালোই খেলেছে। আমাদের পছন্দ বাংলাদেশের ফুটবলার।’

এখানে খেলার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সানজিদা আক্তার। তিনি বলেছেন, ‘আমি খেলব। ভারতের ফুটবলে খেলতে পারলে আমাদের ফুটবলের জন্য এটা ভালো। অন্য মেয়েরা ফুটবলের প্রতি আগ্রহী হবে।’

জাতীয় দলের সাবেক ফুটবলার আঁখি খাতুনও ভারতে খেলতে রাজি। অভিমান করে সরে যাওয়া আঁখি এই মুহূর্তে চীনে অবস্থান করছেন।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00