Home » সাফ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন

সাফ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন

by নিউজ ডেস্ক
A+A-
Reset

প্রথমবারের মতো বনানীতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) -এর নির্বাহী কমিটির সভা। কাজী মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী বছরের সূচি চূড়ান্ত করে চারটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী সালাউদ্দিন। এ কমিটিতে ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করবেন কাইতানো হোসে ফার্নান্দেস।

এছাড়াও ফাইনান্স কমিটির চেয়ারম্যান উগেন ওয়াংচুক ও ডেপুটি চেয়ারম্যান কিপা অজয়, কম্পিটিশন কমিটির চেয়ারম্যান সুন্দর নরশিং জোশী ও ডেপুটি চেয়ারম্যান মো. আমের খান, মার্কেটিং এবং কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ড. শাজি প্রভাকরণ ও ডেপুটি চেয়ারম্যান পেমা দর্জি।

সভায় ২০২৪ সালের সাফের ক্যালেন্ডার অনুমোদন হয়েছে। আগামী বছর চারটি যুব প্রতিযোগিতা এবং একটি সিনিয়র প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাগুলো হচ্ছে সাফ নারী অনূর্ধ্ব-১৯, সাফ নারী অনূর্ধ্ব-১৬ , সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00