৮১
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে এশিয়ান গেমসের দলের কাছে হেরেছে বাংলাদেশ টাইগার্স।
এই সিরিজে নিজেকে প্রমাণ করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। তবে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলা সৌম্য এই ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন। অন্যদিকে বোলিংয়ে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।