Home » কোটি টাকার ঈদ উপহার:মেগা ক্যাম্পেইনের সূচনা যমুনা ফিউচার পার্কে

কোটি টাকার ঈদ উপহার:মেগা ক্যাম্পেইনের সূচনা যমুনা ফিউচার পার্কে

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

বাংলাদেশের শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আসন্ন ঈদ-উল-ফিতর-এর আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক আয়োজন করেছে “কোটি টাকার ঈদ উপহার ২০২৫” মেগা ক্যাম্পেইন। এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় শপিং ক্যাম্পেইন, যেখানে গ্রাহকরা উপভোগ করতে পারবেন কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ!

যমুনা ফিউচার পার্ক প্রতি বছর ঈদ উপলক্ষে বিশেষ এই ক্যাম্পেইন নিয়ে আসে, তবে এবারের আয়োজন হবে আগের যেকোনোবারের চেয়ে বৃহত্তর, আরও জমকালো, আরও আকর্ষণীয় এবং আরও বিস্ময়কর! দেশি-বিদেশি নামী ব্র্যান্ডসমূহের বিশাল অংশগ্রহণে এটি পরিণত হতে চলেছে বছরের সবচেয়ে বড় শপিং উৎসবে!

যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন,

“৪১ লক্ষ বর্গফুটের বিশ্বের অন্যতম বৃহত্তম এই শপিংমলের অর্ধেক জায়গা ক্রেতা সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ৫০০০ গাড়ির পার্কিং, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আর দেশের সকল ব্র্যান্ডের সবচেয়ে বড় শোরুমটি এখানে হওয়ায় ক্রেতারা সাচ্ছন্দে কেনাকাটার সুযোগ পাচ্ছে। ক্রেডিট কার্ডে বিশেষ ডিসকাউন্ট, ক্যাশব্যাক, বোনাস পয়েন্ট আর ব্র্যান্ডশপের এক দামে কেনাকাটায় সাশ্রয় হবে ঈদের বাজেটের বড় অংশ।”

মাত্র ২,০০০ টাকার কেনাকাটায় গ্রাহকরা অংশ নিতে পারবেন কোটি টাকার পুরস্কারের লাকী ড্র-তে! লাকী ড্রতে বিজয়ীরা পেতে পারেন স্মার্ট টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ব্লেন্ডার এবং আরও অনেক কিছু! এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। গ্রাহকরা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের ইনভয়েস নিয়ে সেখানে থাকা কিউআর কোড অথবা jamunaeid.com এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন এই আয়োজনে যারা অংশ নিয়েছেন তাদের মাঝে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এই ঈদে উপভোগ করতে পারবেন সেরা শপিং অভিজ্ঞতা! কোটি টাকার পুরস্কার এবং চমৎকার বিনোদনের অংশ হতে আজই চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে!

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00