Home » এবার বাধার মুখে অপু বিশ্বাস!

এবার বাধার মুখে অপু বিশ্বাস!

by নিউজ ডেস্ক
A+A-
Reset

এবার মেহজাবীন, পরীর মত বাধার মুখে অনুষ্ঠান বাতিল হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঢালিউডের আরও দুই চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পরীমণি।

দেশের গণমাধ্যম গুলোর খবরে, ২৮ জানুয়ারি কামরাঙ্গীচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু স্থানীয়দের আপত্তিতে অভিনেত্রীকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ।

বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’

আরেকদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহকর্মীর সাথে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে বলেছেন, ‘দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।’

পরীমণি আবার অপু বিশ্বাসকে নিয়ে প্রথম আলোর একটি নিউজের পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘মজা না? মজা মজা’ সাথে জুড়ে দিয়েছেন কিছুটা নির্বাক হয়ে থাকার ইমোজিও।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00