Home » ঢাকায় আসছেন ফিফা সভাপতি

ঢাকায় আসছেন ফিফা সভাপতি

by নিউজ ডেস্ক
A+A-
Reset

বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য এগিয়ে আসছে ফিফা। সব কিছু ঠিক থাকলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশাও প্রকাশ করেছেন তিনি।

সুইজারল্যান্ডের ডাভোসে বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এসময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী দুই মাসের মধ্যেই তিনি বাংলাদেশ সফরে আসতে চান, আর এই সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নেরও আগ্রহ আছে তার।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার উদ্যোগের জন্য মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন জিয়ান্নি ইনফান্তিনো। দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

ইউনূস বাংলাদেশের নারী ফুটবলের জন্য আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চাইলে ফিফা সভাপতি তহবিল যোগানোর আশ্বাস দেন। ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবেও নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করবে। সৌদি প্রবাসী বাংলাদেশিরাও ফিফার এ উদ্যোগে উপকৃত হবে।

বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনিভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00