Home » বিপিএলে মেগাস্টারের প্রথম জয়!

বিপিএলে মেগাস্টারের প্রথম জয়!

by নিউজ ডেস্ক
A+A-
Reset

টানা ছয়বার হারের পর দুর্বার রাজশাহীরর বিপক্ষে বিপিএলের প্রথম জয়ের দেখা পেয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’।।স্মরণীয় এ জয়ে বিশেষ এক বার্তাও দিয়েছেন মেগাস্টার।

বর্তমানে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাই অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে গণমাধ্যমের সাথে ফোনালাপে ঢালিউডের ‘রাজকুমার’ উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘দেশে থাকলে তো অবশ্যই মাঠে চলে যেতাম। মাঠে থেকে আমাদের প্লেয়ারদের সঙ্গে এই জয় সেলিব্রেট করতাম।’

মেগাস্টার যোগ করেন, ‘ম্যাচের শুরুতে ঢাকা ক্যাপিটালস যেমন খেলছিল শেষ দুই ম্যাচে প্লেয়ারদের পারফর্মেন্স পুরাই রিভার্স! এর আগের ম্যাচ হারলেও খেলার গতি চেঞ্জ হয়ে গেছে। যে হিস্ট্রি ক্রিয়েট করে ঢাকা ক্যাপিটালস জয় পেল, আমার বিশ্বাস এটি রেকর্ড হয়ে থাকবে। সাথে সাথে আগামীর ম্যাচগুলোতে সবার পারফর্মেন্স এবং এই বিজয়ের ধারা অব্যাহত থাকলে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে।’

শাকিব খানের ভাষ্য, ‘ম্যাচ চলাকালীন আমি এখানে (মুম্বাই) বসে অনলাইনে খেলা দেখছিলাম। কিন্তু রান যখন ২০০ ছাড়ায় আমাদের কোম্পানির (রিমার্ক-হারল্যান) চেয়ারম্যান স্যার নিজেই খুশিতে তার ফোন থেকে ভিডিও কলে টিভি স্ক্রিনে খেলা দেখাচ্ছিলেন। দূরে থেকেও ভিডিও কলে অফিসের অন্যদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেছি।’

বিপিএলে আগামীতেও থাকার ইঙ্গিত দিয়ে মেগাস্টার বলেন, ‘প্রথম রাউন্ড টপকাতে পারলে তারপর থেকে আরও প্লেয়ার যুক্ত হবেন। এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।’

দেশের বিপিএলে টি-২০ এর ইতিহাসে রানের পাহাড় ভেঙে ২৫৪ রানের নতুন রেকর্ড ও নাম্বার ওয়ান পার্টনারশিপের দৃষ্টান্ত স্থাপন করেছে ‘ঢাকা ক্যাপিটালস’ । এমনকি রাজশাহীর বিপক্ষে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় দিয়েও নজর কেড়েছে মেগাস্টারের দল।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00