Home » গলফ চ্যাম্পিয়নশীপের পুরস্কার

গলফ চ্যাম্পিয়নশীপের পুরস্কার

by নিউজ ডেস্ক
A+A-
Reset

‘৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ জানুয়ারি ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিএজিসি টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১৭৫ জন গলফার অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া এবং রানার হন , বাংলাদেশের শফিকুল ইসলাম এবং বাংলাদেশের সৈনিক সাহাব উদ্দিন ৩য় স্থান অধিকার করেন।

মহিলা এককে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার এবং সৈনিক জাকিয়া সুলতানা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক সোনিয়া আক্তার এর সমন্বয়ে গঠিত ‘এ’ দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং উম এবং জিন সুক উন এর সমন্বয়ে গঠিত দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিদেশি কূটনীতিকবৃন্দ, স্পন্সরগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00