Home » শুরু হলো লিফট এন্ড এস্কেলেটর এর আন্তর্জাতিক প্রদর্শনী

শুরু হলো লিফট এন্ড এস্কেলেটর এর আন্তর্জাতিক প্রদর্শনী

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা (আইসিসিবি) তে শুরু হলো তিনদিন ব্যাপী “গ্লোবাল লিফট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২৪। এটি বাংলাদেশে লিফট এবং এস্কেলেটরের উপর আয়োজিত একমাত্র প্রদর্শনী। ৫ম বারের মতো আয়োজিত এই প্রদর্শনী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত হল ২-এ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের  বিকাশের লক্ষে আয়োজিত “গ্লোবাল লিফট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২৪ একটি আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে চীন, জাপান, ইটালি, তুরষ্ক, ফিনল্যান্ড, স্পেনসহ দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির  প্রদর্শনী করছে। এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পন্য প্রদর্শন  করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহন একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে  নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা। গ্লোবাল লিফট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২৪-এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনস এর পরিচালক অনিতা রঘুনাথ বলেন বিশ্ব এখন প্রযুক্তনির্ভির। জীবনকে সহজ করতে ব্যবসা

প্রতষ্ঠিান থেকে শুরু করে বসতবাড়ি সব জায়গায় এখন প্রযুক্তরি জয়জয়কার। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানরে সব লিফট এস্কলেরেটের প্রস্তুতকারক ও আমদানকিারক। এগুলো গ্রাহকদের পরিবর্তিত চাহদিা মেটাতে পারবে বলে আমাদের বিশ্বাস।

এক্সপোতে বিশ্ববিখ্যাত ফুজি ইন্টারন্যাশনাল, সিগমা, হিডোস, কোনে, হ্যান্ডক ইত্যাদি ব্র্যান্ডের লিফট ও এস্কেলেটর দেখে যাচাই করতে পারবেন দর্শনার্থীরা

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00