Home » টাঙ্গাইলে ১৬ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ

টাঙ্গাইলে ১৬ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

টাঙ্গাইল শহরের এস.এ.পরিবহনের কাউন্টার থেকে ১৬ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব আদালত পাড়া (ঢাকা-টাঙ্গাইল রোডের দক্ষিণ পাশে) এস.এ. পরিবহনের কাউন্টার থেকে এসব নকল সিগারেট জব্দ করে পুলিশ। টাঙ্গাইল সদর থানার এসআই মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মো: জয়নাল আবেদীন জানান, তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে এস.এ.পরিবহনের কাউন্টারে সিগারেটের প্যাকেট পাওয়া যায়। এ সময় বস্তায় আনা ১৬ হাজার প্যাকেট ডার্বি ও হলিউড ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা। এসব নকল সিগারেট বগুড়ার শাজাহানপুর থানার পোয়ালগাছি ইউনিয়নের আব্দুল কাদেরের এ বি টোব্যাকো নামের ফ্যাক্টরীতে উৎপাদিত হয়। পরে এসএ পরিবহনের বগুড়া ও টাঙ্গাইলের শাখা ব্যবস্থাপকের সহযোগিতায় গাইবান্ধা ও বগুড়া থেকে শাহেদ নামের একজন পাঠিয়েছেন।

এই সিগারেট টাঙ্গাইলের জব্বার নামে একজন গ্রহন করার কথা ছিলো। তাদেরকে মোবাইল ফোনে কল দিলেও কেউ ফোন ধরেননি। সিগারেটের প্যাকেটগুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানাগেছে, এবি টোব্যাকোর এসব নকল সিগারেট এস এ পরিবহনের মাধ্যমে টাঙ্গাইল, কক্সবাজার, নরসিংদী, সিলেটসহ সারাদেশে পৌঁছানো হয়।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00