Home » শিশুদের জন্য “আত্ম বিশ্বাসের উপকরণ “

শিশুদের জন্য “আত্ম বিশ্বাসের উপকরণ “

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

আত্মবিশ্বাস মানুষকে লক্ষ্য অর্জনে একধাপ এগিয়ে দেয়। আত্মবিশ্বাসী মানুষ জীবনের যেকোনো পরিস্থিতির সম্মুখীন হতে ভয় পায় না। কারণ তারা ধৈর্য্য এবং দক্ষতার সাথে সমস্যা মোকাবেলা করতে পারবে এই বিশ্বাস নিয়ে চলে। আত্মবিশ্বাস হঠাৎই জন্ম নেয় না। এটা চর্চার বিষয়। শিশুকাল থেকে এই বিষয়ের চর্চা একজন সফল মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বাচ্চাদের আত্মবিশ্বাস তৈরির তেমনি একটি বই ‘আত্মবিশ্বাসের উপকরণ (যেভাবে গড়বেন আপনার সন্তানকে)’। যেখানে একজন সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোঃ শাহ আলমের লেখা সফল এবং আত্মবিশ্বাসী সন্তান গড়ার নির্দেশনামূলক এই বইটি মিজান পাবলিশার্স থেকে অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে বইটি।

বইটির প্রথম অধ্যায়ে:-  কীভাবে  সন্তানের সফলতার জন্য আত্মবিশ্বাস বাড়াবেন, কীভাবে তাকে দুনিয়ার সমস্ত চাকচিক্য, লোভ, নেশা থেকে দূরে রেখে স্বপ্নের সন্তানকে গড়ে তুলবেন সে সম্পর্কে সম্যক ধারণা দওয়া হয়েছে।

দ্বিতীয় অধ্যায় জুড়ে আলোচনা করা হয়েছে কীভাবে সন্তানের মাস্টার হয়ে উঠবেন, সফল পিতা/মাতা হবেন, এবং শ্রেষ্ঠ Parenting করবেন সে সম্পর্কে।

সফল হতে গেলে সবার আগে শরীর ঠিক করতে হবে। ছোট বেলার পড়া Health is Wealth কে মুখ্য করে সাজানো হয়েছে বইয়ের তৃতীয় অধ্যায়। যেখানে সন্তানের স্বাস্থ্য ঠিক রাখতে পিতা-মাতার করণীয় বিষদভাবে তুলে ধরা হয়েছে।

বইটির চতুর্থ অধ্যায়ে আছে Case- study পর্ব। এখানে ATN টিভির একটা সাক্ষাৎকার, জাতিসংঘে চাকরি করা একজন উচ্চ শিক্ষিতা নারী এখন কিভাবে Old  Home এ থাকেন সেসব কাহিনী উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে। যা পিতা-মাতার জন্য শিক্ষনীয়।

পঞ্চম পর্বে সফলতার কিছু মহান বাণী উল্লেখ করা হয়েছে। যা মোটিভেশান হিসেবে কাজ করবে। সফলতার জন্য পরিশ্রম প্রয়োজন। তবে কিছু বাণী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, লেখক বাছাইকৃত সেসব বাণীই বইয়ের এই অধ্যায়ে তুলে ধরেছেন।

একজন সফল পিতা/মাতা হওয়ার আগে আপনাকে সফল হতে হবে। নিজের মধ্যে নৈতিক মূল্যবোধে জাগ্রত করতে হতে হবে। Prophetic Life Style যদি ফলো করেন তবে আপনি সফল হবেনই। সেই সফতার শিক্ষাই আপনি শিক্ষিত করতে পারবেন আপনার সন্তানকে। সহায়ক হিসেবে কাজ করবে বইটি।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00