Home » বরিশাল রুটে নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ

বরিশাল রুটে নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ

by নিউজ ডেস্ক
A+A-
Reset

এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৮টা থেকে সব রুটে নৌ যান চলাচল শুরু হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00