Home » আগামী ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবেঃ তথ্যমন্ত্রী

আগামী ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবেঃ তথ্যমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

আগামী ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আগামী ২৮ অক্টোবর বিএনপির রাজপথ দখলে আপনারা কোনো চাপ অনুভব করছেন কি না—প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নানা কর্মসূচি দিয়েছে। হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুড়ি কর্মসূচি দেবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।’

প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি। গত ১৮ অক্টোবর  নয়াপল্টনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, ২৮ অক্টোবর মহাসমাবেশ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।’

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00