Home » আন্দোলন আন্দোলন খেলা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন হানিফ

আন্দোলন আন্দোলন খেলা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন হানিফ

by নিউজ ডেস্ক
A+A-
Reset

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘যে দলের শীর্ষ নেতা চুরি, নাশকতা হত্যার দায়ে অভিযুক্ত, দণ্ডিত সেই দলের নেতা কিভাবে আওয়ামী লীগকে আল্টিমেটাম দেয়? এখনও ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগে আস্থা রেখেছে। সেই দলকে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা থেকে কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে এসে বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আন্দোলন আন্দোলন খেলা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন হানিফ। আর যদি রাজনৈতিক কর্মসূচির নাম করে নাশকতামূলক কর্মকাণ্ড করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। কিভাবে এসব দমন করতে হয় তা আওয়ামী লীগ সরকার জানে বলেও তিনি জানান।

‘আওয়ামী লীগ ভোট চুরি করে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যে দলের জন্মই হয়েছে অবৈধ পথে, যে দলের নেতারা চুরিতে অভ্যস্ত তাদের মুখে অবৈধ চুরি শব্দটাই আসবে। লজ্জা থাকলে এসব কথা বলতো না তারা। ভোট চুরির রাজনীতি করেছিল জিয়াউর রহমান।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00