Home » ‘মুজিব: একটি জাতির রূপকার’- প্রধানমন্ত্রী দেখবেন ১২ অক্টোবর

‘মুজিব: একটি জাতির রূপকার’- প্রধানমন্ত্রী দেখবেন ১২ অক্টোবর

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। মুক্তির আগে ১২ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ দপ্তরের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখবেন। এতে উপস্থিত থাকবে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফিল্ম আর্কাইভের সূত্রে এ তথ্য জেনেছে চিত্রালী।

ইতিমধ্যে, ৯ অক্টোবর রাতে  ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কী কী জিনিস এনেছো দুলাল’ শিরোনামের গানটি। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি বসু ও সানহিতি নাস্কার।

শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

সিনেমাটির সার্বিক প্রচারণার দ্বায়িত্বে আছে এশিয়াটিক পরিবার এবং ডিস্ট্রিবিউশন, প্রেসমিট ও প্রিমিয়ার আয়োজনের দ্বায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00