Home » আমাদের প্রতিশ্রুতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াঃ স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের প্রতিশ্রুতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াঃ স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজেস্ব প্রতিবেদক
A+A-
Reset

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মনে করি নির্বাচনের সময় তাদের (বিএনপি) প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। আমাদের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।

বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবে কি আসবে না তা নিয়ে কথা হয়নি। সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, তাদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে বলেছি যে, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আমরা সহিংসতা মোকাবিলা করেই এতদূর এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৮১ সাল পর্যন্ত দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এখন আর সেই অবস্থা নেই। আমাদের দেশের মানুষ কোনো ধরনের সংঘর্ষ চায় না।

তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি সবাই পরীক্ষিত। নির্বাচনে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন। পুলিশ বেশি নিয়োজিত থাকবে না। তবে প্রয়োজনে সেনাবাহিনীকেও নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আগের মতো দেশে আর সংঘর্ষ হবে না। উপমহাদেশের নির্বাচনগুলোতে উৎসবের মতো অবস্থা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তিনি চান নির্বাচন কমিশনারের মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন হবে। আমাদের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। এখানে দুর্নীতি ও ভোট চুরি করে কেউ পার পাবে না।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00