Home » সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে : সিইসি

সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে : সিইসি

by নিউজ ডেস্ক
A+A-
Reset

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।সভার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পর্যায়ের কর্মকর্তারদের উদ্দেশ্য বলেছেন,সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তায় উপর নির্ভর করবে।

শনিবার(৭ অক্টোবর) মাঠ পর্যায়ের  কর্মকর্তাদের মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে মাঠ কর্মকর্তাদের এমনটি বলেন। তিনি বলেন,আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই।নির্বাচনের প্রস্তুতি কতটা সাফল্য হয়েছে।কোনো রকম ঘাটতি রয়েছে কি না। সে বিষয়ে খোলা মেলা আপনাদের সাথে আলোচনা করবো।

তিনি বলেন,আরেকটি বিষয়ে যেটি গুরুত্বপূর্ণ আমরা বারবার করে বলেছি যে নির্বাচন অবাধ,নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক, অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটারা ব্যাপক সংখ্যায় আসবে এ রকম বিষয়ে আপনাদের যে দায়িত্ব রয়েছে এবং নেই সেটাও আমরা পরিষ্কারভাবে জানাতে চেষ্টা করবো এবং আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয় সেই বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে।

তিনি বলেন, আমরা বারবার করে ব্যক্ত করেছি যে আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ,শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনো রকম ঘাটতি থাকবে না।আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দু মাত্র ঘাটতি থাকবে না।

তিনি বলেন,আমাদেরকে সরকারের সহায়তায়র উপর নির্ভর করতে হবে।সরকারের জনপ্রশাসন, পুলিশ,আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে আমাদের সম্পর্কটা সুদৃঢ় করে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল কিভাবে উঠে আসবে সেটা নিয়েও আলোচনা করা হবে।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসি সচিবালয়ের উর্ধতন কর্মকর্তসহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তারা অংশগ্রহণ করেছে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00