Home » পূজা উপলক্ষে বিকাশ পেমেন্টে থাকছে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

পূজা উপলক্ষে বিকাশ পেমেন্টে থাকছে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

by নিউজ ডেস্ক
A+A-
Reset

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দেশজুড়ে লাইফস্টাইল, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, অনলাইন শপ, রেস্ট্রুরেন্টসহ ৩ হাজারেরও বেশি নামি-দামি ব্র্যান্ডের আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকছে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৫ অক্টোবর শুরু হওয়া এই অফার চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

কেনাকাটা বা খাওয়া দাওয়া করে বিকাশ পেমেন্ট করলেই একজন গ্রাহক দিনে ২০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে অফারটি পেতে পারেন গ্রাহকরা। এই অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের বিস্তারিত জানা যাবে- https://www.bkash.com/campaign/puja-shopping এই লিংকে।

এছাড়া, গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ‘অফার’ অংশে গিয়ে পূজার কেনাকাটায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ চলমান সব অফারগুলো সম্পর্কে জানতে পারবেন। গ্রাহক চাইলে ‘বিকাশ ম্যাপ’ থেকে ‘মার্চেন্ট’ অপশনে গিয়ে অফার বাটনে ক্লিক করে তার আশেপাশের যে আউটলেটগুলোতে অফার চলছে সেগুলোর লোকেশনসহ বিস্তারিত দেখে নিতে পারবেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর দিয়ে অথবা সরাসরি কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা পেমেন্ট করতে পারছেন।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00