বগুড়ায় স্যালাইন বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ড্রাগস নামক নামের এক ফার্মেসিকে জরিমানা করেছে। আজ বুধবার (৪ অক্টোবর) শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় ড্রাগস নামের ওষুধের ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ একইসঙ্গে দোকানে সংরক্ষিত ১৫০ প্যাকেট স্যালাইন নির্ধারিত মূল্যে বিক্রি করতে বাধ্য করা হয়। রিজভী জানান, সম্প্রতি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী শহরের বিভিন্ন স্থানে এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইঞ্জেক্টেবল অন্যান্য স্যালাইনের মূল্য মোড়কের মূল্যের চাইতে বেশি নিচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।