Home » এবার সত্যিকারের ‘নেত্রী’ হওয়ার লড়াইয়ে মাহিয়া মাহি

এবার সত্যিকারের ‘নেত্রী’ হওয়ার লড়াইয়ে মাহিয়া মাহি

by নিজেস্ব প্রতিবেদক
A+A-
Reset

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটের জন্য লড়াই করতে ইচ্ছা প্রকাশ করেছেন মাহিয়া মাহি।

নিজের জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ-২ এবং বেড়ে উঠার স্থান রাজশাহী-১ এর জন্য মনোনয়ন নিতে আগ্রহী ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।  সময় পেলেই নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন ‘ম্যাজিক মামনি’খ্যাত অভিনেত্রী।

নির্বাচন সম্পর্কে গণমাধ্যমে মাহি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১  দুইটি আসনের যেখান থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মনোনয়ন দিবেন সেখান থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।

এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন চেয়ে সংবাদের শিরোনামে পরিণত হয়েছিলেন মাহি।

২০২৩ সালের ২৮ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি। মাতৃত্বকালীন ছুটি শেষ করে ৮ অক্টোবর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ দিয়ে পুনরায় চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

তবে অভিনেত্রীকে রাজনীতির মঞ্চ কাঁপাতে দেখার জন্য বরাবরই মুখিয়ে আছেন মাহির ভক্তরা।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00