Home » কেউ অর্থপাচার করে বিদেশে নিলে খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ অর্থপাচার করে বিদেশে নিলে খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

by jibon
A+A-
Reset

বাংলাদেশ থেকে কেউ অর্থপাচার করে বিদেশে নিলে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পুলিশের অনেক কর্মকর্তার যুক্তরাষ্ট্রে বাড়ি আছে-গণমাধ্যমে আসা এমন খবরের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘যুক্তরাষ্ট্র তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সেজন্য অনেকে যান, অনেকে হয়তো বাড়ি করেছেন। সেখানে তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোর্স অব মানির জবাব তারা দেবেন। এটা তো সরকার জবাব দেবে না। তারা জবাব দেবেন সে দেশের সরকারকে। আমাদের দেশ থেকে যদি নিয়ে যায়, সরকার খতিয়ে দেখবে।’

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ওপর ভিসানীতি প্রয়োগের তালিকা অনলাইন প্লাটফর্মে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে জানতে চাইলে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘কাদের বিরুদ্ধে মার্কিন ভিসানীতি প্রয়োগ হচ্ছে তেমন কোনো তালিকা আমাদের কাছে আসেনি। এগুলোর সত্যতাও নেই বলে মনে হয়।’

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সরকার সহিংসতায় বিশ্বাস করে না। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার কাজ করছে। নির্বাচনের আগে আর কোনো সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00