Home » পরিমনি-বুবলির নতুন ছবি “খেলা হবে”

পরিমনি-বুবলির নতুন ছবি “খেলা হবে”

by নিজেস্ব প্রতিবেদক
A+A-
Reset

নতুন ছবি নিয়ে আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমণি। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। ‘খেলা হবে’ নামে নতুন একটি সিনেমায় তারা অভিনয় করবেন।

টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। পরীমণি-বুবলী বাদেও এই সিনেমায় আরো অভিনয় করবেন মুশফিকুর রহমান।

এছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে।

গেল রবিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি ও বুবলী আনুষ্ঠানিক কোনো বক্তব্য গণমাধ্যমকে দেননি।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00