Home » নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে প্রস্তুত বিজিবি

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে প্রস্তুত বিজিবি

by নিউজ ডেস্ক
A+A-
Reset

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বিজিবি।

আজ দুপুরে বিজিবি’র ফোর্স সাপোর্ট উইং এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দুপুরে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বিজিবি’র ফোর্স সাপোর্ট উইং এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ফোর্স সাপোর্ট উইং এর সকল পর্যায়ের অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশ গঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবি’র অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

 

বিজিবি মহাপরিচালক আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যে কোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00