১০৬
এশিয়া কাপের একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জয় করলো ভারত।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে মোহাম্মদ সিরাজের বিদ্ধংসী স্পেলের সাথে হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় তারা। এটি ওয়ানডে ইতিহাসে ১০ম এবং লংকানদের ২য় সর্বনিম্ন স্কোর।
জবাবে শুবমান গিল আর ঈশান কিষানের উদ্বোধনী জুটি মাত্র ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যায়।