Home » ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

by নিউজ ডেস্ক
A+A-
Reset

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এ বি এম মাসুদ হোসেনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দারকে প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

অপর আদেশে ডিএমপির লজিস্টিকস বিভাগের এডিসি মীর্জা সালাহউদ্দিনকে উত্তরা বিভাগের উত্তরা জোনে, লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে লজিস্টিকস বিভাগে, উত্তরা বিভাগের উত্তরা জোনের এডিসি মো. বদরুল হাসানকে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে, গুলশান বিভাগের বাড্ডা জোনের এসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ডিবি-তেজগাঁও বিভাগে ও ডিবি-তেজগাঁও বিভাগের এসিকে গুলশান বিভাগের বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00