Home » ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

by নিউজ ডেস্ক
A+A-
Reset

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী তারেক আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে আব্দুল কুদ্দুস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে ভর্তি দেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান কুদ্দুস। তিনি কি মামলায় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কয়েদির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00