বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসুর রহমান জিকো ও তরুণ তুর্কী মোরসালিন ‘খেলোয়াড়’ কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আজ সকালে ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছেন তাঁরা। বিষয়টি নিজের ইন্সটাগ্রাম থেকে নিশ্চিত করেছেন জিকো।
চলতি বছরের জুলাই মাসে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আবারও খেলোয়াড় কোটায় মেধাবী জাতীয় খেলোয়াড়দের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন জিকো ও মোরসালিন। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে আজ ভর্তি পূর্ববর্তী ভাইভায় অংশ নিয়েছিলেন তাঁরা। বসুন্ধরা কিংসের এই দুই ফুটবলারই ইসলামের ইতিহাস বিভাগকে বেছে নিয়েছেন।
এখন পর্যন্ত ফুটবল কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন যারাঃ
* আনিসুর রহমান জিকো
* শেখ মোরসালিন
*ঋতুপর্না চাকমা
* মনিকা চাকমা
* সেজ্যোতি ইসলাম সেতু
* নিলুফা ইয়াসমিন নিলা
* খলিল ভূঁইয়া
* রেহেনা আক্তার
* খাইরুল ইসলাম
* আনোয়ারুল আজিম রানা
* তানভীর হোসেন
* রেজুয়ান কবির
* মেরাজ হোসেন