Home » আজিজুল হাকিমের নতুন ধারাবাহিক

আজিজুল হাকিমের নতুন ধারাবাহিক

by নিউজ ডেস্ক
A+A-
Reset

নন্দিত অভিনেতা আজিজুল হাকিম কাজ করছেন নতুন এক ধারাবাহিকে। নাম- ‘কখনো এমন হয়’। ইতিমধ্যে এই অভিনেতা নাটকটির শুটিংও শুরু করেছেন। তিনি এই নাটকের গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন।

হাকিম জানান, “গল্পটি ভালো লেগেছে বলে কাজটি করছি। এখন তো আসলে আগের মত নিয়মিত অভিনয় করা হয়ে ওঠে না। ভালো গল্প এবং চরিত্র পেলেই কাজ করার চেষ্টা করি।“

নতুন এই ধারাবাহিকটি রচনা করেছেন কামরুল হুদা। আর নাটকের পরিচালনায় আছেন ফজলুল হক। জানা গেছে, আজিজুল হাকিমের সাথে এই নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়াংকা জামান। তিনি এখানে অভিনয় করছেন বৃষ্টি নামের একটি কেন্দ্রীয় চরিত্রে। নবাগত অভিনেত্রী সম্পর্কে হাকিম বলেন, “প্রিয়াংকা নবাগত হিসেবে ভালো করার চেষ্টা করছে। তার জন্য শুভকামনা রইল।“

আজিজুল হাকিমের মত নাট্যাঙ্গনের এক নন্দিত অভিনেতার সাথে অভিনয় করা প্রসঙ্গে প্রিয়াংকা জানান, “বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা আজিজুল হাকিম। তিনি আমার পরম শ্রদ্ধার একজন শিল্পী। ভাইয়ার সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লাগল। তিনি এত বিনয়ী, এত সাধারণ একজন মানুষ, ভাবাই যায় না। আর একজন শিল্পী হিসেবে তিনি কতটা দুর্দান্ত তা আসলে আমার বলার যোগ্যতাই নেই। তার সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য।“

হাকিমকে সর্বশেষ দেখা গিয়েছিল তারিকুল ইসলাম পরিচালিত একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে। সেই বিজ্ঞাপনে তার সাথে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস ও উপস্থাপিকা শান্তা জাহানকে। বর্তমানে হাকিম কর্মরত আছেন ওয়ালটনে একজন নির্বাহী পরিচালক হিসেবে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00