Home » ২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

by নিউজ ডেস্ক
A+A-
Reset

২০২৪ সালের পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি।

চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ মার্চ রোজা ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।

সেই হিসেবে আগামী ২০২৪ সালে রমজান মাস শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি আছে। আর ২০২৪ সালে কবে পবিত্র মাহে রমজান শুরু ও ঈদ উদযাপিত হবে সেটির একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল।

সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস‘ রবিউল আউয়াল’ শুরু হতে পার ১৬ সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।

তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে যে, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র সংক্রান্ত যে কোনো চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে লঙ্ঘন করবে। সেই সঙ্গে এই উদ্যোগ উভয় দেশের উপর আরও নিষেধাজ্ঞা ডেকে নিয়ে আসতে পারে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00