Home » উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

by নিউজ ডেস্ক
A+A-
Reset

উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বুধবার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সূত্র: বাসস

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রংপুরের ডিমলাতে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস এবং সমভাবে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো নিকলি, কুতুবদিয়া, টেকনাফ ও বান্দরবানে ২৫ ডিগ্রী সেলসিয়াস। বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ২ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা অপরিবত্র্তি থাকলেও পরদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) খুলনা,বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি  অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার ১৫ সেপ্টেম্বর-এর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়াও আগামী পাঁচদিনের বর্ধিত আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00