Home » শেষ মুহূর্তে স্বস্তির জয় ব্রাজিলের

শেষ মুহূর্তে স্বস্তির জয় ব্রাজিলের

by নিউজ ডেস্ক
A+A-
Reset

ম্যাচের একেবারে শেষ মিনিটে জয় ছিনিয়ে এনেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। নেইমার জুনিয়রের দারুণ ক্রস হেড দিয়ে বল জালে জড়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। এর মাধ্যমে আসে স্বস্তির জয়। বুধবার লিমার ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক পেরুর বিপক্ষে খেলতে নামে নেইমারের দল।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। রিচার্লিসন কয়েকজনের মাঝখানে ঢুকে হেড দিয়ে বল জালে জড়িয়েছিলেন। তবে সেটি ভিএআরের কল্যাণে বাতিল করে দেন রেফারি। ফের জালে বল জড়িয়েছিল ব্রাজিল। আবার অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ৪৪ মিনিটের মাথায় নেইমারের দারুণ শটকে ঠেকিয়ে দেয় পেরুর গোলরক্ষক। এখানেই শেষ না। রাফিনিয়া ৭২ মিনিটে ২০ গজ দূরে থেকে শট নিয়ে গোলের চেষ্টা করেন। আবারও হতাশ করেন গোলরক্ষক গ্যালাসে। তবে ম্যাচের শেষ মিনিটে ভাগ্যক্রমে কর্ণার পেয়ে যায় ব্রাজিল। সেখান থেকে ইনসুইংয়ে দারুণভাবে বল ভেতরে ক্রস করেন। তারপর হেড দিয়ে গোল করেন মার্কিনিয়োস। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় ব্রাজিল।

এদিকে ম্যাচের আগেই পেরুর ওঝারা জানিয়েছিলেন, ‌‘তুকতাক’ কৌশল অবলম্বন করে তারা নেইমারের পা বেঁধে ফেলেছে। যাতে ম্যাচে তিনি গোল না করতে পারেন। তবে মাঠে এই ব্রাজিল তারকাকে বেশ প্রাণবন্ত-ই দেখা গেছে।

বিশ্বকাপের বাছাইপর্বে পেরুর বিপক্ষে কখনোই হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ টি ম্যাচে ব্রাজিল জিতেছে ৯টিতে আর বাকি চার ম্যাচ ড্র হয়েছে।  

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00