Home » ট্রলিংয়ের শিকার মোদি- সমর্থনে কঙ্গনা

ট্রলিংয়ের শিকার মোদি- সমর্থনে কঙ্গনা

by নিউজ ডেস্ক
A+A-
Reset

মোদির সমর্থনে টুইট করলেন কঙ্গনা রানাউত।

ট্রলিংয়ের শিকার হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১২ টা ৭ মিনিটে টুইট করেছেন ‘কুইন’ খ্যাত তারকা।

তার আগে জেনে নেওয়া যাক কেন ট্রলিংয়ের শিকার হয়েছিলেন নরেন্দ্র মোদি?

জুন মাসের ২২ তারিখে হোয়াইট হাউসে অনুষ্ঠিত স্টেট ডিনারে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাইডেনের সাথে ‘টোস্ট’ করার সময় ডান হাতে গ্লাস ধরেন তিনি। গ্লাসে অ্যালকোহল না থাকলে বাম হাতে গ্লাস ধরতে হয়, এমন কথা মার্কিন প্রেসিডেন্ট তাকে স্মরণ করিয়ে দিলে নিজের ভুল ঠিক করার পরিবর্তে হাসা শুরু করেন মোদি।সেই মুহূর্তটিই চর্চার বিষয়ে পরিণত হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটির কারণে ট্রলিংয়ের শিকার হন ভারতের প্রধানমন্ত্রী।

আর তাই মোদির সমর্থনে টুইট করেন কঙ্গনা। নায়িকার ভাষ্যমতে, মোদি কখনো পশুর মাংস বা রক্ত দিয়ে নিজের ক্ষুধা মেটাননি, কখনই ধূমপান  বা মদের সেবন করেননি , এমন মানুষকে পেগ ধরে বাতাসে ঘুরাতে না পারার কারণে  ছোট করা হচ্ছে দেখে ভীষণ অবাক হয়েছেন তিনি।  জো বাইডেন কী মাটিতে বসে হাত দিয়ে খাবার খেতে পারে এমন প্রশ্নও ছুঁড়ে দেন নায়িকা।   

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিনের জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আখ্যা দেন অভিনেত্রী।

কিছুদিন আগে ‘জাওয়ান’ এর সাফল্যের কারণে শাহরুখ খানকে ‘সিনেমার ঈশ্বর’ হিসেবে আখ্যা দিয়ে চর্চায় এসেছিলেন কঙ্গনা রানাউত।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00