Home » পেশাদারিত্বের সাথে কাজ করলে চাকরি হারানোর ভয় নেই: গয়েশ্বর

পেশাদারিত্বের সাথে কাজ করলে চাকরি হারানোর ভয় নেই: গয়েশ্বর

by নিউজ ডেস্ক
A+A-
Reset

পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারি-কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আপনারা যে যে পেশায় আছেন, তারা যদি পেশাদারিত্বের সাথে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সাথে থাকবেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান যে যুদ্ধটা করছেন,তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়। দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এ জন্য তিনি বলেছেন, টেকব্যাক বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফাও ঘোষণা করেছেন।

বুধবার দুপুরে রাজধানীর বাড্ডায় জাসাসের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তিনি (প্রধানমন্ত্রী) নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরো নানা কথা বলেছেন। তবে, ক’দিন আগে ভারতে আন্তর্জাতিক জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সাথে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হল।

তিনি বলেন, আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন। জবাবে আমাদের মহাসচিব বলেছেন, ওটা গলায় ঝুলিয়ে হাটেন। আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভারসা করে বাঁচতে পারবেন না। তাহলে বুঝতে হবে এই সেলফি সরকার কতটা দুর্বল ও দেউলিয়া যে, তারা সেলফি তুলে তা আবার প্রচার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00