২৪১
সদ্যই পিএসজির বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর মাঝেই আরেকটা দুঃসংবাদ পেলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। স্পেনের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে থাকায় ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা হারালো তাঁরা।
বার্সার বিদায়ে নতুন ধাচের ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তাঁদের নিজ দেশের প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩২ দলের এই ফিফা ক্লাব বিশ্বকাপ।
এই ৩২ দলের মাঝে ইউরোপের জন্য বরাদ্দ আছে ১২টি ক্লাব। এর মধ্যে ১১টিই নিশ্চিত হয়ে আছে। বাকি দল হিসেবে জায়গা করে নিবে ইংল্যান্ডের আর্সেনাল অথবা অস্ট্রিয়ার সালজবার্গ।