Home » চলছে রিয়েলমির সি৬৭ ফোনের প্রি-বুকিং

চলছে রিয়েলমির সি৬৭ ফোনের প্রি-বুকিং

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

বাংলাদেশের বাজারে সি-সিরিজের নতুন সি৬৭ স্মার্টফোনটি উন্মোচন করতে যাচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। এ উপলক্ষে ইতোমধ্যে শুরু হয়েছে প্রি-বুকিং। প্রি-বুকিং দিয়ে গ্রাহকরা রিয়েলমি সি৬৭ স্মার্টফোনটি কেনার অনন্য সুযোগ লুফে নিতে পারেন।

এই লিঙ্কটি ব্যবহার করে (https://cutt.ly/PreBookC67) প্রি-বুকিং দিয়ে গ্রাহকরা রিয়েলমি সি৬৭ স্মার্টফোনটি কেনার অনন্য সুযোগ লুফে নিতে পারেন। অথবা ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত রিয়েলমি’র যে কোনো অনুমোদিত স্টোরেও এ স্মার্টফোনের প্রি-বুকিং দিতে পারেন। রিয়েলমি সি৬৭ প্রি-বুক করে স্মার্টফোন ব্যবহারকারীরা মেগা গিফট লটারিতে পেতে পারেন ১ লাখ টাকা এবং বিনামূল্যে রিয়েলমি সি৬৭ স্মার্টফোনটি জেতার সুযোগ! আরও রয়েছে বিনামূল্যে ৬ মাসের স্ক্রিন প্রটেকশন ওয়ারেন্টি। এছাড়াও, গ্রামীণফোন সাবস্ক্রাইবাররা পাচ্ছেন মোট ২৪ জিবি ইন্টারনেট (৬ জিবি রেগুলার + ১৮ জিবি স্ট্রিমিং) এবং হইচই, চরকি, বায়োস্কোপ, সনিলিভ ও লায়ন্সগেট- এ ৩০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন।

বিশ্বজুড়ে সি-সিরিজের ১০০ মিলিয়নেরও বেশি ফোন বাজারে ছাড়ার পর এই নতুন মডেলটি চালু করছে রিয়েলমি। এর ক্যামেরায় রয়েছে সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন-সেন্সর জুম এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, যা একটি মানসম্মত ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।

রিয়েলমি সি৬৭ সিরিজে সেগমেন্টের প্রথম ১০৮ মেগাপিক্সেলের কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা চমৎকারভাবে গুরুত্বপূর্ণ শটগুলো নিতে পারবেন। নমুনা হিসেবে এ ক্যামেরায় তোলা ছবি রিয়েলমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা গেছে, প্রতিযোগী স্মার্টফোনগুলোর ৫০ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় এ ডিভাইসের ১০৮ মেগাপিক্সেলে তোলা ছবি বেশি স্পষ্ট।

রিয়েলমির এ সিরিজটি সম্পর্কে আরও বলতে গেলে, এর ৩এক্স ইন-সেন্সর জুমের কথা উল্লেখ করতেই হয়। এটি এ সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। বৈচিত্র্যময় ছবি তোলার ক্ষেত্রে এ সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার রিয়েলমি সি৬৭ সিরিজে ব্যবহার করা স্ন্যাপড্রাগন প্রসেসরের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হবেন স্মার্টফোনপ্রেমী গ্রাহকরা। নেক্সট-লেভেলের পাওয়ার সহ দক্ষতা ও নির্ভরযোগ্যতার অনন্য অভিজ্ঞতা পেতে চান? তবে আপনার জন্যই এ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট, যার ৩৩০কে এরও বেশি শক্তিশালী স্কোর সমৃদ্ধ চিপসেট দারুণ অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে দিবে নির্ভরযোগ্য পারফরম্যান্সের গ্যারান্টি!

সানি ওয়েসিস ও ব্ল্যাক রক- এ দুটি রঙে রিয়েলমি সি৬৭ এর ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এর বডি মাত্র ৭.৫৯ মিলিমিটারের, যা সেগমেন্টের সবচেয়ে পাতলা বডির ফোন। এছাড়া, এ সেগমেন্টের মধ্যে এ ডিভাইসটিই প্রথম, যেটি দামেও সবচেয়ে সাশ্রয়ী এবং যার স্ক্রিন প্লাস্টিক ব্র্যাকেট সরাতে সক্ষম। এতে এমন একটি ডিজাইন ফিচার ব্যবহার করা হয়েছে, যা কাঠামোগতভাবে জটিল হওয়ায় সাধারণত হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়।

রিয়েলমি সি৬৭ সিরিজের উন্মোচন এবং অনলাইন বা অফলাইনে এর প্রি-বুকিং এর বিষয়ে বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ঘুরে আসতে পারেন।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00