Home » ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন ক্যাম্পেইন বিজয়ী পেলেন ১ লাখ টাকা

‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন ক্যাম্পেইন বিজয়ী পেলেন ১ লাখ টাকা

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

তরুণদেরজনপ্রিয়স্মার্টফোনব্র্যান্ডরিয়েলমিআয়োজিত ‘চ্যাম্পিয়নডিলফররিয়েলচ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনবিজয়ীরাপুরস্কারহিসেবেপেয়েছেননগদ১লাখটাকাসহবিনামূল্যেরিয়েলমি’রস্মার্টফোন।ভাগ্যবানবিজেতাহিসেবে১লাখটাকাপুরস্কারজেতারঅনন্যসুযোগঅর্জনকরেছেনসামির।রিয়েলমি’রস্মার্টফোনকিনেলটারিরমাধ্যমেএঅসাধারণপুরস্কারটিপানসামির।

এছাড়া, লটারির মাধ্যমে আরও ২০ জন্য ভাগ্যবান অংশগ্রহণকারীকে দেওয়া হয়েছে রিয়েলমি’র অনন্য সি-সিরিজ মডেলের স্মার্টফোন। স্মার্টফোনের মডেলগুলো হলো- সি ৫৫, সি ৫৩, সি ৫১, সি ৩০ ও সি৩০এস।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ চলাকালীন, রিয়েলমি’র এ ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনটি চালু করা হয়। এতে অংশগ্রহণকারীদের জন্য ছিল সর্বোচ্চ ১ লাখ টাকা জেতা সহ রিয়েলমি’র স্মার্টফোন ক্রয়ে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। এছাড়াও, এ ক্যাম্পেইনে অংশ নেওয়া স্মার্টফোন ক্রেতাদের জন্য পুরস্কার হিসেবে আরও ছিল বিনামূল্যে ব্র্যান্ডটির সি- সিরিজ ডিভাইস জেতার সুযোগও।

রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এলেন চেন বলেন, “রিয়েলমি এমন একটি টেক ব্র্যান্ড হতে চায়, যা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টেক-চাহিদা আরো ভালোভাবে বুঝে তা পূরণ করতে সক্ষম। ক্রিকেট ও বাংলাদেশি তরুণদের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে উপলব্ধি করে রিয়েলমি। তাই এর ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনের লক্ষ্য হলো, তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করা। আমি ১ লাখ টাকা বিজয়ী এবং ২০ জন স্মার্টফোন বিজয়ীকে এ ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই। তাদের এ উদ্যমী অংশগ্রহণ তাদের শুধু প্রাপ্য স্বীকৃতিই দেয়নি বরং অন্যান্য তরুণদের জন্য অপ্রতিরোধ্য সুযোগও তৈরি করেছে।”

লাখ টাকার ভাগ্যবান বিজয়ী সামির বলেন, “রিয়েলমি’র ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে ১ লাখ টাকা পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আবেগকে রিয়েলমি যেভাবে তুলে এনেছে, তা দেখে আমি অভিভূত। এ উদ্যোগ রিয়েলমিকে শুধু একটি স্মার্টফোন ব্র্যান্ডই নয়, বরং আরও বিশেষ কিছু হিসেবে উপস্থাপন করেছে। তরুণ স্মার্টফোনপ্রেমীদের উদ্ভাবনী ও ট্রেন্ডি স্মার্টফোন সরবরাহ করার ওপর রিয়েলমি যেভাবে গুরুত্ব দেয়, তা অন্যান্য ব্র্যান্ড থেকে তাদের বাস্তবিক অর্থে আলাদা করে তোলে। এ ক্যাম্পেইন রিয়েলমি’র প্রতিশ্রুতির একটি প্রমাণ, যা  তরুণদের প্রাণবন্ত চেতনার সঙ্গে মিলিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।”

নতুন স্লোগান “মেক ইট রিয়েল” এর মাধ্যমে রিয়েলমি’র রিব্র্যান্ডিং যাত্রাকে আরও শক্তিশালী করতে প্রস্তুত জনপ্রিয় এ স্মার্টফোন ব্র্যান্ড। তাই পণ্যের অভিজ্ঞতায় গুণগত মান ও নির্ভরযোগ্যতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। ব্র্যান্ডের “টপ টু বটম এক্সপেনশন” কৌশল প্রয়োগের মাধ্যমে রিয়েলমি’র লক্ষ্য হলো, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে একটি বিচিত্র পরিসরের অত্যাধুনিক ডিভাইস তুলে দেওয়া।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00