Home » ফটোপ্রেমীদের জন্য শুরু হলো এ বছরের অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস

ফটোপ্রেমীদের জন্য শুরু হলো এ বছরের অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

শীর্ষস্থানীয় বৈশ্বিক স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’ এ বছরের জন্য গ্লোবাল মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। ৮ জানুয়ারি থেকে ‘দ্য অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৪’ শীর্ষক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহীরা। মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে অসাধারণ প্রতিভার বিকাশকে উৎসাহিত করতে অপো’র এ ওপেন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মাধ্যমে দুনিয়া জুড়ে অপো’র স্মার্টফোন ব্যবহার করে তোলা চমৎকার ছবিগুলোর কল্পনা আর সৃজনশীলতাকে উদযাপন করা হয়।

একটি বিশ্বমানের বিচারক প্যানেলের সমন্বয়ে এ বছরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সকল বিচারকদের মধ্যে স্বনামধন্য ম্যাগনাম ফটোসের সদস্য, বেশ কয়েকজন হ্যাসেলব্লাড মাস্টার, একজন ন্যাশনাল জিওগ্রাফিক ফটোগ্রাফার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। তাদের বিচারের ওপর ভিত্তি করে সৃজনশীল কাজের জন্য ২৪ হাজার মার্কিন ডলার ও আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়ার মতো গ্র্যান্ড পুরস্কার জেতার সুযোগ পাবেন বিজয়ী প্রতিযোগীরা।

অপো’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ বলেন, “ইমেজিং টেকনোলজিতে অবিরাম উদ্ভাবনের মাধ্যমে, মোবাইল ফটোগ্রাফির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে অপো। ‘দ্য অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ এর মাধ্যমে আমরা বিশ্বজুড়ে আরও স্মার্টফোন ব্যহারকারীদের উৎসাহ জোগাতে চাই, যাতে অবিস্মরণীয় মাস্টারপিস তৈরি করতে তারা নিজেদের কল্পনাশক্তিকে প্রকাশ করতে পারে।”

বিশ্বের ৫১টি দেশ ও অঞ্চলের অপো ইউজারদের কাছ থেকে ৭ লাখেরও বেশি ছবি জমা পড়েছিল ‘দ্য অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৩’ এ। গত বছর প্যারিস ফটো ২০২৩-এ অংশগ্রহণকারী একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড ছিল অপো। সেখানে অসাধারণ সব ছবি উপস্থাপন করেছে এ স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর মধ্যে বিশ্বমানের ফটোগ্রাফারদের তোলা ছবি সহ ২০২৩ সালের ‘দ্য অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ এর পুরস্কার পাওয়া ছবিগুলোও স্থান পেয়েছিল। এ প্রদর্শনীর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফারদের কল্পনা ও সৃজনশীলতাকে একটি ব্যাপক পরিসরে সকলের সামনে নিয়ে আসা হয়।

দ্য অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৪’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীরা আগামী ২৮ জুলাই, ২০২৪ তারিখের ২৪:০০ ইউটিসি+৮ পর্যন্ত নিজেদের শিল্পকর্ম জমা দিতে পারবেন। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে অফিসিয়াল ইভেন্ট ওয়েবসাইট https://imagine-if.oppo.com/en/ – এ ভিজিট করুন।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00