Home » এএমডির নতুন গ্রাফিকস র‍্যাডিওন আরএক্স ৭৯০০ সহ ডেলের এলিয়েনওয়্যার এম১৮ ল্যাপটপ

এএমডির নতুন গ্রাফিকস র‍্যাডিওন আরএক্স ৭৯০০ সহ ডেলের এলিয়েনওয়্যার এম১৮ ল্যাপটপ

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

ল্যাপটপের জন্য সম্প্রতি সবচেয়ে দ্রুতগতির গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। এটি র‍্যাডিওন আরএক্স ৭৯০০এম নামে পরিচিত। এবার এ জিপিইউ যুক্ত নতুন ল্যাপটপ এলিয়েনওয়্যার এম১৮ বাজারজাতের ঘোষণা দিয়েছে ডেল। এএমডির নতুন জিপিইউটি এনভিডিয়ার আরটিএক্স ৪০৮০ মোবাইল জিপিইউর তুলনায় বেশি শক্তিশালী। তবে এর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও বেশি।

ডেলের নতুন এলিয়েনওয়্যার এম১৮ ল্যাপটপে ১৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস ও কিউএইচডিপ্লাস রেজল্যুশন সুবিধা রয়েছে। এতে ৪৮০ ও ১৬৫ হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। ডিসপ্লেটির কনট্রাস্ট রেশিও ১০০০:১।

এছাড়া এতে এএমডি ফ্রিসিঙ্ক ও ডায়নামিক ডিসপ্লে সুইচিং ফিচার রয়েছে। ল্যাপটপটিতে এএমডি রাইজেন ৭ ৭৯৪৫এইচএক্স আপ৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার সর্বোচ্চ গতি ৫ দশমিক ৪ গিগাহার্টজ। জিপিইউ হিসেবে রয়েছে এএমডি র‍্যাডিওন আরএক্স ৭৯০০এম, ১৬ জিবি জিডিডিআর৬ মেমোরি। ডিভাইসটিতে ৬৪ জিবি ডুয়াল চ্যানেল ডিডিআর৫ র‍্যাম ব্যবহার করা যাবে এবং ৮ দশমিক ৫ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সেটআপ করা যাবে।

এতে ৯৭ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ৩৩০ ওয়াটের চার্জিং সুবিধা রয়েছে। এলিয়েনওয়্যার এম১৮-এ ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, ইথারনেট, একাধিক ইউএসবি পোর্ট রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ২ হাজার ৭৯৯ ডলার ৯৯ সেন্ট মূল্যে ডেলের ল্যাপটপটির ৩২ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ ভার্সন বিক্রি হচ্ছে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00