Home » ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে দারাজ বাংলাদেশ

‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে দারাজ বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
A+A-
Reset

অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামটি দারাজের বিক্রেতা ও প্ল্যাটফর্মের সেবা উন্নত করতে সহায়তা করবে। এর পাশাপাশি পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে সাহায্য করবে।

সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ই-কমার্সে আস্থা বাড়ানোর জন্য একটি উপযোগী মাধ্যম। এখানে নির্দিষ্ট মানদণ্ডের বিপরীতে বিক্রেতাদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়। যেসব বিক্রেতারা এই মানদণ্ডগুলি পূরণ করতে পারে না তারা একটি ইনকিউবেশন পর্বের মধ্য দিয়ে যায়, এবং সেই সময় এর মধ্যে উন্নতি করতে না পারলে প্ল্যাটফর্ম হতে তাকে বাদ দেয়া হয়।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশ লিমিটেডের কমার্শিয়াল ডিরেক্টর কামরুল হাসান বলেন, “দারাজ-এ, আমরা আমাদের গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের বিক্রেতাদের সাথে একটি দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি ধারাবাহিকভাবে সঠিক পণ্য, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে সরবরাহ করলে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ই-কমার্সের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে এবং এই সেক্টরের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে সাহায্য করবে।

দারাজ বিশ্বাস করে প্রোগ্রামটি বিক্রেতাদের সহযোগিতায় গ্রাহকের সঙ্গে একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00