Home » শাওমির নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬

by নিজেস্ব প্রতিবেদক
A+A-
Reset

আন্তর্জাতিক বাজারের পর এবার দেশে ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬ নিয়ে এসেছে শাওমি। কোম্পানিটির দাবি, নতুন প্যাডটি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে।

প্যাড ৬-এর ওজন মাত্র ৪৯০ গ্রাম। ট্যাবটির বেজেল ৬ দশমিক ৫১ মিলিমিটার। বাংলাদেশে ডিভাইসটি পাওয়া যাবে গ্র্যাভিটি গ্রে রঙে। ট্যাবটিতে রয়েছে ১১ ইঞ্চির ডাবল ইউএইচডি+ ডিসপ্লে এবং ১৪৪ হার্টজের ৭ লেভেলের পরিবর্তনশীল রিফ্রেশ রেট। এর রেজল্যুশন ২৮৮০×১৮০০ পিক্সেল। শাওমি প্যাড ৬-এ ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ মোবাইল প্লাটফর্ম চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এলপিডিডিআর৫ র‌্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। কাজ, পড়াশোনা অথবা দৈনন্দিন প্রয়োজনে ট্যাবটি সুবিধাজনক। আবার গেমিংয়ের পাশাপাশি এতে ৪কে ভিডিও এডিটিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

শাওমি প্যাড ৬-এ আরো আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমসের কোয়াড স্টেরিও স্পিকার। কাজের গতি বাড়ানোর জন্য ডিভাইসটিতে একটি কি-বোর্ড এবং শাওমি স্মার্টপেন দেয়া হয়েছে। তবে ব্যবহারের জন্য এগুলো আলাদাভাবে কিনতে হবে।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির নতুন ট্যাবলেটে ৮ হাজার ৮৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। দেশের বাজারে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের মধ্যে শাওমি প্যাড ৬ পাওয়া যাবে।

অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে প্যাডটি পাওয়া যাবে। এর দাম ৪২ হাজার ৯৯৯ টাকা।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00